হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে জামায়াত কর্মীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, লালমাই (কুমিল্লা)

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় রেললাইনে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩২) নামের এক জামায়াত কর্মী মারা গেছেন। রোববার সকাল পৌনে ৮টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধ বাজারস্থ বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্টরা জানান, মহিউদ্দিন আজ সকালে নিজের অটোরিকশা চালিয়ে বাগমারা বাজারে যান। সকাল সাড়ে ৭টায় সে রেললাইনে গিয়ে সেলফি তুলেন। সেখানে দাঁড়িয়েই সেলফিটি তার নিজের ‘ইসলামি শান্তি’ নামের ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেন আলহামদুলিল্লাহ, শুভ সকাল। ওই মুহূর্তেই ঢাকাগামী একটি ট্রেন তার উপড় দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ফেসবুক আইডিতে দেখা যায়, শেষ পোস্টের কিছুক্ষণ আগে তিনি অন্য আরেকটি পোস্টে লিখেন ‘আমরা ক্ষমতার জন্য জামায়াত ইসলামী করি না। হেরে যাওয়ার পরও শিবির আলহামদুলিল্লাহ’।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনটি সকাল সাড়ে ৭টায় লাকসাম স্টেশন অতিক্রম করে। সম্ভবত সেই ট্রেনে কাটা পড়ে বাগমারা বাজারে মহিউদ্দিন মারা গেছেন। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার আগেই পরিবার লাশ বাড়ি নিয়ে গেছেন।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম