হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাগলনাইয়ায় আগাছা-ঝোপঝাড়ের দখলে সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

জাহাঙ্গীর কবির লিটন, ছাগলনাইয়া (ফেনী)

ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে আগাছা, ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় গাছপালা ছড়িয়ে পড়ায় পথচারীদের চলাচল দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে সড়কের পাশের হাঁটার জায়গা আগাছায় ঢেকে থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ বাধ্য হয়ে মূল সড়ক দিয়েই চলাচল করছেন। এতে প্রাণহানিসহ প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং যেকোনো সময় আরো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে ছাগলনাইয়া-ফেনী, ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ, ছাগলনাইয়া-করেরহাট ও বক্সমাহমুদ সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, সড়কের দুইপাশের হাঁটার জায়গা আগাছা ও ঝোপঝাড়ে ভরে গেছে। কোথাও কোথাও আগাছা রাস্তার ওপর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অনেক স্থানে গাছের ডালপালা নিচু হয়ে দৃশ্যমানতা কমিয়ে দিচ্ছে। ফলে পথচারীদের বাধ্য হয়ে ব্যস্ত সড়কের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে।

বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও স্থানীয় ব্যবসায়ীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। সকাল ও বিকালে যানবাহনের চাপের সময় ঝুঁকি আরো বেড়ে যায়। স্থানীয়দের জানান, প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

ছাগলনাইয়া পৌরসভার বাসিন্দা সাখাওয়াত হোসেন পাটোয়ারী বলেন, ‘সড়কের পাশে হাঁটার জায়গা থাকলেও আগাছার কারণে ব্যবহার করা যায় না। তাই বাধ্য হয়ে গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে রাস্তার ওপর দিয়ে হাঁটতে হয়। প্রতিদিনই দুর্ঘটনার ভয় নিয়ে চলাফেরা করছি।’

স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘অনেকদিন ধরে সড়কের দুইপাশ পরিষ্কার করা হয়নি। আগাছা এত বেড়ে গেছে যে, কোথাও কোথাও রাস্তার ওপর চলে এসেছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।’

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ফারহানা পৃথা বলেন, ‘বিষয়টি যেহেতু জানতে পেরেছি, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘আমাদের আওতাধীন সড়কের যেসব স্থানে এমন সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।’

সচেতন মহলের দাবি, জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সড়কের দুইপাশের আগাছা, ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় গাছপালা অপসারণ করে পথচারীদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা।

পালিয়েও শেষ রক্ষা হলো না সবুজের, বিয়ের আগেই গ্রেপ্তার

‘মামলা করলে আবার মারব’এলজিইডি কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

পাহাড়ে ঝুঁকিতে বাস করা বাসিন্দাদের সরাতে তৎপর প্রশাসন

বান্দরবানে পাহাড়ধসের তীব্র শঙ্কা, ৩ উপজেলায় উচ্চ সতর্কতা

শাবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের মারামারি নিয়ে তদন্ত কমিটি গঠন

মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর, প্রশাসনের ত্রাণ ‌বিতরণ

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালী, লক্ষাধিক মানুষ পানিবন্দি

চৌদ্দগ্রামে জোরপূর্বক বিধবার বাড়ির ভাউন্ডারি দেয়াল ভাঙচুর

রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু