হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ এক বাস যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো অন্তত পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। রোববার বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে উপজেলার জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬২০৩) নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ফারুক (৪২) ও বাসের যাত্রী মিজানুর রহমান (৪৮) নিহত হন। অটোরিকশাটিতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না।

দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

ফর্টিকছড়িতে লেকের পানিতে ডুবে ২ জন নিহত

ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন বিএনপির এমপি

দেশের উন্নয়নে পাঁচশত গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান

বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: মাহবুবের রহমান

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে