হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দ্রনাথের চূড়ায় উঠতে গিয়ে ২ তীর্থযাত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলার প্রথম দিনে চন্দ্রনাথ ধামের চূড়ায় উঠতে গিয়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতদের একজন হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার মাখনালের ছেলে ভান্টু। অপরজন নারী। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠছিলেন তীর্থযাত্রীরা। এ সময় দুজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত লোকজনের ভিড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, দুজনের লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। এ মেলা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম