হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ৩০ কৃষককে অপহরণ, মুক্তিপণে ফিরলেন ১৮ জন

রবিউল হোসেন, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় পাহাড় থেকে অপহৃত কৃষকদের মধ্যে মুক্তিপণ দিয়ে ১৮ জন ছাড়া পেয়েছেন। ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পর গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পর্যায়ক্রমে তাদের ছেড়ে দেওয়া হলে তারা বাড়ি ফিরে আসেন। ফিরে আসা কৃষকদের মধ্যে ১২-১৫ জনের বাড়ি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ডোমারপাড়া, মাহাদাবাজ ও খরনা কইশ্যাপাড়া এলাকায়। তাদের মধ্যে আটজন রোহিঙ্গা রয়েছেন। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে দুই সহোদর আবদুল মন্নান ও ফরমান উদ্দীন নাসু, জয়নাল আবেদিন, জসিম উদ্দীন, সাইফুল ইসলাম, তানভীর, আবদুল গণি, মোহাম্মদ জাফর , মান্নান ও আইয়ুবের নাম জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে হাইদগাঁও ইউনিয়নের পূর্ব দিকের গহিন পাহাড়ে চাষাবাদের কাজ করতে গেলে ৩০ জন কৃষককে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। পরে মুঠোফোনে বিকাশের মাধ্যমে পরিবারগুলোর কাছে মুক্তিপণ দাবি করা হয়। এক পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকা পাওয়ার পর প্রথম একজনকে মুক্তি দেওয়া হয়। এভাবে কমবেশি টাকা আদায়ের পর ১৮ জনকে ছেড়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকালে হাইদগাঁওয়ের ডোমারপাড়া এলাকায় ফিরে আসা এক ভুক্তভোগী নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে গহিন পাহাড়ে গেলে সন্ত্রাসীরা আমাদের হাত বেঁধে রাঙ্গুনিয়ার পাহাড়ে নিয়ে যায়। মুক্তিপণ দিতে দেরি হওয়ায় কয়েকজনকে লাঠিপেটা ও বেদম মারধর করা হয়। টাকা পাওয়ার পর বোয়ালখালীর পাহাড়ের পটিয়াসংলগ্ন এলাকায় আমাদের ছেড়ে দেওয়া হয়। পরে অটোরিকশায় করে বাড়ি ফিরি।’

আরেক ভুক্তভোগী জানান, পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপন না করা হলে শান্তি ফিরবে না। দুই মাস আগেও এক কৃষকের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছিল। ঘটনাটি প্রকাশ করলে আবার বিপদে পড়ার ভয়ে আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীরা।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভয়ে এলাকার কেউ আর গহিন পাহাড়ে যাচ্ছেন না। প্রশাসনের কঠোর পদক্ষেপেই কেবল এ ধরনের ঘটনা বন্ধ হতে পারে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পেলেও পুলিশ নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে কাজ করেছে, যার ফলে কৃষকরা ফিরে এসেছেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, অপহৃত সবাই মুক্তি পেয়েছেন। যেসব বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা পাঠানো হয়েছে, সেগুলোর সূত্র ধরে পুলিশের একটি দল তদন্ত চালিয়ে যাচ্ছে।

পাঁচবিবিতে তিল চাষে বাড়তি আয়ের স্বপ্ন

জনবলের সংকটে মুখ থুবড়ে পড়েছে মৎস্য প্রজনন কেন্দ্র

চবির হলে মাদক সেবন, ৮ জনকে শনাক্ত এবং মাদকসামগ্রী উদ্ধার

জনবলের সংকটে মুখ থুবড়ে পড়েছে মৎস্য প্রজনন কেন্দ্র

প্রধানমন্ত্রীর জন্মদিনে নোয়াখালীতে এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ

কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি: ওসিকে ছাত্রলীগের হুমকি

নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিন: স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি

আ.লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম