হোম > সারা দেশ > চট্টগ্রাম

কৃষককে ধরে নিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম নামের এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার তিন ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্তের ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় বিএসএফ। ঘটনার তিন ঘণ্টা পর দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী নুরুল ইসলাম সবজি কিনে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। তাকে বাংলাদেশের অভ্যন্তর থেকে ধরে নিয়ে যাওয়া হয়।

বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উত্তর কেতরাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার এবং ভারতের আইসিনগর বিএসএফ ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিকাল সাড়ে চারটায় নুরুল ইসলামকে ফেরত দেওয়া হয়েছে।

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

এনসিটি পরিচালনায় সরকার রাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দেবে

১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে যুবকের মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাতের আঁধারে বস্তাভর্তি সরকারি ফাইল পাচারের সময় রিকশাচালক আটক

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, সন্দ্বীপে বদলি সেই ডাক্তার

চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট

লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত