হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের গুলিসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরে গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে। এ সময় দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়ছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ডিবি উত্তর বিভাগের টিম খুলশী থানার ওয়াসা মোড়ের টেসটি ট্রিট ফাস্টফুড দোকানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন। তাদের মধ্যে একজনের নাম মো. ফয়সাল আহমেদ রনি (৪০), অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

শনিবার ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সদস্যরা দোকানে তল্লাশি করেন। আটক ব্যক্তিদের কাছ থেকে বিদেশি পিস্তলের ১৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন স্বীকার করেছেন যে, তারা চট্টগ্রাম মহানগর এলাকাসহ আশপাশে বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র ও গুলির সরবরাহ করে আসছেন। পুলিশ বলছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্তে অভিযান চলছে।

ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, আমরা খুব সতর্ক অবস্থানে অভিযানটি করেছি। উদ্ধার করা গুলি বিদেশি পিস্তলের গুলি। তারা সংগঠিত অস্ত্র চক্রের অংশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া গুলি পরীক্ষার জন্য ব্যালিস্টিক বিভাগে পাঠানো হবে।

এমই

কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রমোশন পেয়ে মহানগর ছাত্রদলে

বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার‎

রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

পরীক্ষা বন্ধ করে বিদ্যালয়ে ব্যবসায়ী সমিতির ভোট

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে চার যাত্রী নিহত, আহত ১৫

২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

কুমিল্লায় প্রবেশপথের সড়ক যেন মরণফাঁদ

সাজেকে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত