হোম > সারা দেশ > চট্টগ্রাম

নানাকে নিয়ে বাড়িতে যাওয়া হলো না শিশু রিয়াদের

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

নানাকে নিয়ে নিজের বাড়িতে যাওয়া হলো না শিশু রিয়াদের। নৌকা দিয়ে মা ও নানার সাথে নিজের গ্রামের বাড়িতে যাওয়ার সময় নৌকা ডুবে মারা গেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রিয়াদ(৩)।

বৃহস্পতিবার দুপুরে নবীনগর সদর বাজারের নৌকা ঘাট তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নবীনগর সদর বাজারে বাজার করতে নানা ও মায়ের সাথে আসে রিয়াদ, বাজার শেষে নবীনগর থেকে উরখুলিয়া গ্রামে যাওয়ার জন্য একটি মালবাহী নৌকায় উঠে তারা তিনজন। নৌকায় অতিরিক্ত রড সিমেন্ট বুঝাই করার কারণে নৌকাটি নদীতে যাওয়ার পর পরই তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদী থেকে বিউটি বেগমকে তার তার ছেলে রিয়াদকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে শিশু রিয়াদকে মৃত্যু বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করার ৩০ মিনিট পরে এসে উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

হেলিম মিয়া বলেন, মেয়ে ও নানিকে নিয়ে বাজার করে দুপুরে নৌকা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। নৌকায় বেশি লোক ছিল না। অতিরিক্ত রড সিমেন্ট থাকার কারণে ঘাট থেকে নৌকাটি ছাড়ার সময় ডুবে যায়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিছা বলেন, শিশু বাচ্চাটিকে মৃত অবস্থায় হাসপাতসলে নিয়ে আসা হয়েছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার