হোম > সারা দেশ > চট্টগ্রাম

চান্দিনায় ভূমি সেবা মেলার উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে সারাদেশের মতো চান্দিনা উপজেলায় তিন দিনের ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা ( ৭) চান্দিনা আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইঞ্জারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে–জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো-ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেয়া। তিন-দিনব্যাপী এই মেলার শেষদিনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান হবে। ইউনিয়ন ভিত্তিক সর্বোচ্চ ভূমিকর আদায়কারীকে পুরস্কৃত করার মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা পদ্ধতি সম্পর্কে জনগণকে ধারণা দেয়া হবে এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম