হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতের সী গাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম গোলাম রব্বানী (৫৫)। তিনি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুর এলাকার দিয়ানা উত্তর পাড়ার বাসিন্দা মো. গোলাম আকবরের ছেলে। এই গোলাম রব্বানী খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

ঘটনার পরপরই পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করেছে।

নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু সাংবাদিকদের জানান, সী গাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে।

এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান আব্দুস সালাম।

হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

ওসি জানান, পুলিশের অভিযান চলছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে খুলনার একটি সূত্র জানিয়েছে, নিহত গোলাম রাব্বানীর সাথে স্থানীয় আওয়ামী লীগ দলীয় একজন সাবেক সংসদ সদস্যের সাথে রাজনৈতিক বিরোধ ছিল।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার