হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোনাগাজীর ডাঙ্গী খাল যেন পৌরসভার ময়লার ভাগাড়

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ

সোনাগাজী পৌরসভা ও উপজেলার কয়েকটি ইউনিয়নের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হলো স্থানীয় ডাঙ্গী খাল। কিন্তু সেই গুরুত্বপূর্ণ খালটিকে এখন ময়লার ভাগাড় এ পরিণত করছে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা।

পৌরসভার চরগনেশ এলাকার বাসিন্দা করিমুল হক জানান, বিভিন্ন সময় পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা সোনাগাজী সরকারি কলেজের দক্ষিণ পাশ সংলগ্ন পৌর ৭নং ওয়ার্ডের বাসাবাড়ির ময়লার গাড়িতে না উঠিয়ে বেলচা দিয়ে সেগুলোকে ডাঙ্গী খালে ফেলে দিতে দেখা গেছে।

এতে করে দিনদিন পলিথিন ও বিভিন্ন প্রকারের ময়লা-আবর্জনার স্তূপ জমে খালের তলদেশ ভরাট এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছে।

এলাকাবাসীর দাবি খালটি পরিষ্কার করে পানি প্রবাহ চলমান রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা আমার দেশকে জানান, পৌরসভার ময়লা ফেলার নিজস্ব কোনো জায়গা না থাকায় এটি হচ্ছে। একটা জায়গা কেনার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া খালে পেলা ময়লাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

দেবিদ্বারের মোহনপুর-তালতলা সড়ক ৭০ বছর ধরে কাঁচা

পেকুয়ায় বন্যার্ত ৫৫০ পরিবারের পাশে বিমান বাহিনী

রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৩২০ হেক্টর কৃষি জমির ব্যাপক ক্ষতি

কুতুবদিয়ায় পানির নিচে ১২ লাখ মণ লবণ, বাড়ছে চাষিদের লোকসানের শঙ্কা

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

বাঁশখালীর বন্যায় জন্মের আনন্দ ছাপিয়ে মৃত্যুর কান্না

লক্ষ্মীপুরে দাদাকে গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার

চেক জালিয়াতির ঘটনায় তিন কর্মচারী বরখাস্ত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও