হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশে সংবাদ প্রকাশের পর বন্ধ থাকা রাস্তার কাজ শুরু

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে দৈনিক আমার দেশ পত্রিকায় ‘নাসিরনগরে আট কোটি টাকার প্রকল্পে তিন গুণ বিল তুলে ঠিকাদার লাপাত্তা’ প্রতিবেদন প্রকাশের চার দিনের মধ্যে প্রায় তিন বছর বন্ধ থাকা হরিণবেড়-ফান্দাউক রোডের ১ হাজার ৮০০ মিটার সড়কের কাজ শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিণবেড়-ফান্দাউক রাস্তার চিতনা বাজার অংশ থেকে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক খানাখন্দ রয়েছে, ঠিকাদার কর্তৃপক্ষ খানাখন্দগুলো মেরামতের কাজ শুরু করেছে।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার থেকে ফান্দাউক পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে বেহাল দশা তৈরি হয়েছিল। রাস্তায় গর্ত ও ভাঙা থাকায় বৃষ্টির পানি জমে থাকত। এতে যান চলাচলকারী জনসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন এলাকাবাসী।

উল্লেখ্য ২০২৩ থেকে ২০২৪ অর্থবছরে হরিণবেড় থেকে ফান্দাউক পর্যন্ত ১ হাজার ৮০০ মিটার সড়ক নির্মাণের জন্য  সাড়ে ৮ কোটি টাকার টেন্ডার হয়। এর মধ্যে ঠিকাদার নামমাত্র ৩ কোটি ৮০ লাখ টাকার কাজ করেছে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ  বিল তুলে নিয়েছে ৭ কোটি ২১ লাখ টাকা। কাজের চেয়ে অতিরিক্ত বিল নিয়েছে ৩ কোটি ৪১ লক্ষ টাকা। এরপর রাস্তাটি নির্মাণের সময় বাড়ানো হলেও ঠিকাদার আর কাজে আসেনি।

এলাকাবাসী উবায়দুল হক ফরছু বলেন, ‘গত ৭ এপ্রিল দৈনিক আমার দেশ প্রতিনিধি এই রাস্তা নিয়ে আমাদের দুর্ভোগের কথা তুলে ধরে সংবাদ প্রকাশ করেন। সেই সংবাদের পরই কাজ শুরু হয়েছে। এতে আমরা এলাকাবাসী খুবই খুশি। এ জন্য দৈনিক আমার দেশকে আন্তরিক ধন্যবাদ।’

ঠিকাদার খাইরুল হাসান সরেজমিনে রাস্তার কাজ পরিদর্শনে এসে দৈনিক আমার দেশকে বলেন, ‘আগামী ২০-২৫ দিনের ভিতর আমি কাজ শেষ করব।’

কাজের তত্ত্বাবধানে থাকা নাসিরনগর উপজেলা সহকারী প্রকৌশলী ইসহাক মিয়া বলেন, পুনরায় কাজ শুরু হয়েছে, আশা করি দ্রুত কাজটি শেষ হবে এবং এলাকাবাসীর দুর্ভোগ কমবে।

মাছ ধরার ট্রলারে ১৫ কোটি টাকার ইয়াবাসহ নয়জন গ্রেপ্তার

শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে শ্রমিককে দুই হাত বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রবাসী শামসুল করিমের লাশ ১৮ দিন পর দেশে, শোকস্তব্ধ পরিবার

পহেলা বৈশাখের অপেক্ষায় চট্টগ্রামের বইমেলা

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় যুবদল নেতাকে কোপাল মাদক কারবারিরা

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

সংস্কৃতিমন্ত্রীকে এমপি সাঈদের ডিও লেটারের পরদিন সংসদে বিল পাস

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫ স্থলমাইনসহ সরঞ্জাম উদ্ধার

রামুতে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা