হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিমানবন্দরে নিষিদ্ধ ক্রিম-প্লাটিনাম সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ভোর ছয়টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের তল্লাশি করে এসব পণ্য জব্দ করে কাস্টমস ও এনএসআই টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল৷

তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসে আবুধাবি থেকে আসা (ফ্লাইট BS-350) দুই যাত্রীকে ইমিগ্রেশন শেষে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট, ১৯০ কার্টন (৯২০ পিস) আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম পাওয়া যায়।

এসব পণ্যের মূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা। পরে যাত্রী নূর নবী ও মো. মিজানুর রহমানকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭