হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত নেতা ড. রেজাউল করিমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসাইন নুরনবী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেল, থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনসহ থানা কর্মপরিষদের অন্যান্য সদস্য ও বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারিসহ নেতৃবৃন্দ।

এ সময় ড. রেজাউল করিমের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান।

উল্লেখ্য, ড. মুহাম্মদ রেজাউল করিম গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

সহায় সম্বলহীন মৃত রিকশাচালক পরিবারের পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

পটিয়ায় হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

কুমিল্লা কারাগারে যুবদল কর্মীর মৃত্যু

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল