হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে পাঠকমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দৈনিক আমার দেশ এর পাঠক সংগঠন ‘পাঠকমেলা’। শুক্রবার (২৫ এপ্রিল) ফেনী পৌরসভার কনফারেন্স হলে জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জিয়াউদ্দিন মিস্টার, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক সুজন ফেনী জেলা শাখা, অ্যাডভোকেট প্রার্থ পাল চৌধুরী জেলা জাতীয়াবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, মেজবাহ উদ্দীন সদস্য সচিব ফেনী পৌর বিএনপি ফেনী আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী।

আমার দেশ জেলা কমিটির নজরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে সদস্য সচিব মো. আবদুস সালাম ফরায়জী সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টো (জর্জ কোর্ট, ফেনী), শাহ ওয়ালি উল্লাহ মানিক (এনসিপি ফেনী), আজিজ উল্লাহ আহমেদ (খেলাফত মজলিস ফেনী), ব্যাংকার মো. শরিফুল ইসলাম ও প্রভাষক মামুনুর রশীদ, মহিউদ্দিন ভূইয়া, মাওলানা একরামুল হক সেক্রেটারি ইসলামী আন্দোলন ফেনী, মহীউদ্দীন খন্দকার কেন্দ্রীয় মহাসচিব প্রাথমিক শিক্ষক সমিতি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সেলিম রেজা যুগ্ম আহ্বায়ক পাঠক মেলা জেলা কমিটি, সিনিয়র সাংবাদিক ফিরোজ আলম, আবদুল কাইয়ুম সোহাগ বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য ওসমান গণি রাসেল।

এতে আরও বক্তব্য রাখেন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূইয়া, সাধারণ সম্পাদক সোলাইমান হাজারী ডালিম, পাঠক মেলার সদস্য অ্যাড. মনসুর আহমেদ, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন স্বপন, মাঈন উদ্দিন, লেখক মুস্তাফা মুহিত, আমার দেশের সোনাগাজী প্রতিনিধি মো. নোমান, দাগনভূঞা প্রতিনিধি মোকাররম হোসেন পিয়াস, জেলা সংবাদপত্র এজেন্সির সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা পাঠক চর্চার সংস্কৃতি জোরদার, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সংলাপ ও সম্প্রীতি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ফ্যাসিবাদ বিরোধী সাহসী সাংবাদিকতা ও দেশপ্রেমসহ আপসহীনতার প্রসংশা করে তার সংগ্রামী জীবন এবং সততাপূর্ণ প্রতিটা কর্ম তুলে ধরেন।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে পরিচিতি সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

উক্ত পরিচিতি সভায় পাঠকমেলার সদস্যরা ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন বিএনপির এমপি

দেশের উন্নয়নে পাঁচশত গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান

বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: মাহবুবের রহমান

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

জিয়ার স্মৃতি বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া: কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গণপূর্তমন্ত্রী