হোম > সারা দেশ > চট্টগ্রাম

যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, তারা জনসমর্থন হারাচ্ছে

গণসংযোগকালে আমির খসরু

চট্টগ্রাম ব্যুরো

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন নিয়ে শঙ্কা ও বিভ্রান্তি সৃষ্টি করছে; তারাই ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তারা জনগণের সমর্থন হারাচ্ছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের দক্ষিণ আগ্রাবাদে ও আশেপাশের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিকভাবেও গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়ায় সহযোগিতা করছে।

সর্বত্র বিএনপির প্রতি জনগণের উচ্ছ্বাস স্পষ্ট দাবি করে তিনি বলেন, দেশের সর্বত্র ধানের শীষ ও বিএনপির প্রতি জনগণের উচ্ছ্বাস স্পষ্ট, যা বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন। বিএনপি রাজনীতিতে শান্তি, সহনশীলতা, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মানবোধের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

একটি সুন্দর বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

গণসংযোগে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি