হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় ত্রাণের জন্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকে ক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সাতকানিয়ায উপজেলার বাজালিয়া বাজার এলাকায় ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ নারীরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি আটকে ক্ষোভ প্রকাশ করেন। তবে এ সময় প্রতিমন্ত্রীর গাড়ি থামেনি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে উপজেলার কেওচিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, বিশ্বাসপাড়া, বাজালিয়া বাজার ও উপজেলা পরিষদে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে বাজালিয়া বাজারের পাশে ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রীর গাড়িবহর রওনা দিলে রানু আক্তার, আনোয়ারা বেগম, জলি আক্তারসহ প্রায় ১৫ জন নারী গাড়ি আটকে ক্ষোভ জানান।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম উপস্থিত ছিলেন।

ক্ষোভ প্রকাশ করে ওই নারীরা বলেন, পাঁচ দিন ধরে বাজালিয়া বাজার পানিতে ডুবে থাকলেও কেউ আমাদের খবর নেয়নি। ভোটের সময় আমরা বিএনপির কর্মী হিসেবে কাজ করেছি, কিন্তু এখন বিপদের দিনে কোনো ত্রাণ পাচ্ছি না।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাচ্ছেন না। বানভাসি মানুষের একাংশ এই ত্রাণ আত্মসাতের জন্য স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

রাণু আক্তার নামে একজন বলেন, বিএনপি নেতারা একেকজন ২০টি করে স্লিপ মেরে দিয়েছেন। আমাদের কোনো ত্রাণের স্লিপ দেওয়া হয়নি। প্রতিমন্ত্রী দাঁড়ালে কথাগুলো বলতাম। কিন্তু তা পারলাম না।

এমই

কক্সবাজারে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি

শাহরাস্তিতে যুবলীগ নেত্রীর আত্মহত্যা

২ কোটি টাকা চাঁদা দাবি, ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা করে ৩৫ লাখ টাকা লুট

রামুতে তীব্র স্রোতে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

ভূমিহীনের জায়গা দখল করা সেই হাশেমের নেতৃত্বে কুমিল্লা উত্তর বিএনপি

সাগরে ট্রলার ডুবে কুতুবদিয়ার পাঁচ জেলে নিখোঁজ

নবীনগরে তিন র‍্যাব সদস্যকে মারধর, দুই মাস পর ডাকাত গ্রেপ্তার

কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ

লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

ঈদগাঁওয়ে আড়াই শতাধিক দুর্গত পরিবারে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ