হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভে পুলিশের সাথে হাতাহাতি, ওসিসহ আহত ১০

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হয়।

রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। একই সময় ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে। শহরের চকবাজারসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রোববার বিকেল ৫ টায় চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়।

একই সময়ে ওইস্থানে ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই ফাইটার্সের ব্যানারে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। এঘটনায় উপজেলা প্রশাসন বিকেল সাড়ে ৪ টা থেকে ১৪৪ ধারা জারি করে। বৈষম্যবিরোধী ছাত্ররা এসময় বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশের সাথে হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ এবং ওসিসহ ১০জন আহত হয়েছে।

মিছিলে থাকা জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ছাত্রদলের কোন কর্মসূচি ছিল না। জুলাই ফাইটার্সের প্রোগ্রাম ছিল। এনিয়ে আমি কোন বক্তব্য দিতে চাচ্ছি না।

এ ব্যাপারে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. আরমান হোসেন বলেন, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হাবিবুর রহমান ফাহিমের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ছিলো। সেখানে ছাত্রদল জুলাই ফাইটার্স নামে পাল্টা কর্মসূচি দেয়। প্রশাসন ১৪৪ধারা জারি করে। আমরা সেখানে শান্তিপূর্ণ কর্মসূচি করতে গেলে পুলিশ লাঠিপেটা করে। এতে আমাদের লোকজন আহত হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।

বিকেল থেকে চকবাজারে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনায় ওসিসহ কয়েকজন আহত হয়েছেন।

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে দুদকের মামলায় ৪ ব্যাংক কর্মকর্তার দণ্ড, একজনের যাবজ্জীবন

দুবাইয়ে মিসাইল হামলায় নিহত শাহ আলমের পরিবারের পাশে হাজী জসিম এমপি

চৌদ্দগ্রামে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

কুমিল্লায় রয়েল কোচের তিন বাসে আগুন

মিরসরাইয়ে বলিখেলায় যৌথ চ্যাম্পিয়ন বাঘা শরীফ-মোশাররফ

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইটভাটার মাটি কাটা গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

অপারেশন শেষে পলাতক চিকিৎসক, অ্যাম্বুলেন্সে প্রসূতির মৃত্যু

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে