হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

নিরাপত্তা জালে আটকে পড়া

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিরাপত্তা জালে আটকে পড়া প্রায় ১৪ কেজি ওজনের ১২ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগান থেকে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটি বাগানের নিরাপত্তা জালে আটকে ছিল।

স্থানীয়রা জানান, সকালে পূর্ব চরণদ্বীপের একটি বাগানের নিরাপত্তা জালে অজগরটি আটকে পড়ে। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের সদস্য আমীর হোসাইন শাওন বলেন, খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছে। সকাল সাড়ে ১০টায় জাল কেটে নিরাপদে সাপটি বের করে আনা হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটি ওই এলাকার একটি কৃষিজমিতে অবমুক্ত করা হয়েছে।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না