হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগে ডেপুটি সিভিল সার্জনসহ সাতজনকে বদলি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগে বড় ধরনের রদবদল হয়েছে। একদিনে ডেপুটি সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মেডিকেল অফিসারসহ বিভিন্ন পদে সাতজনকে পদায়ন ও বদলি করা হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি আদেশে তাদেরকে বদলি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে বান্দরবান ২৫০ শয্যার জেলা হাসপাতালে বদলি করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউএইচএন্ডএফপিও) কর্মকর্তা ডা. সৌনম বড়ুয়াকে।

এছাড়াও চট্টগ্রাম জেলার আনোয়ারার ইউএইচএন্ডএফপিও ডা. মো. মাহতাব উদ্দীন চৌধুরীকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইউএইচএন্ডএফপিও পদে বদলি করা হয়েছে।

এর বাইরে চট্টগ্রামে আরো পাঁচ চিকিৎসক কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। 

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তারা জানান, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রথম বদলি।

জানা যায়, দেড় বছর আগে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন পদে ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার যোগদান করেছিলেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন আনোয়ারা ও বোয়ালখালী উপজেলার ইউএইচএণ্ডএফপিও'কে বদলি করা হয়েছে। আদেশের বিষয়টি শুনেছি তবে এখনও কাগজপত্র হাতে আসেনি।

এমই

প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে

সরকার ‘নির্লজ্জভাবে’ স্বজনপ্রীতি ও আঞ্চলিক বৈষম্যে যাত্রা শুরু করেছে

আমার দেশ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

রামুতে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ১

দক্ষ মানুষই পারে পরিবার ও সমাজের পরিবর্তন আনতে: চট্টগ্রাম ডিসি

জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দীন

হেফাজত আমিরের কাছে গিয়ে জামায়াতের সাথে ঐক্য নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী নিহত

শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিকতায়ও সক্রিয় ‘কে ওয়াই’ স্টিল

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ৩৩ জন আটক