হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করেছে বিএসএফ। এতে মিল্লাত (২০) ও মো. লিটন (৩২) মারা গেছে। আবছার (৩১) নামের আরো একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩-এস নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত হোসেন স্থানীয় বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে ও মো. লিটন (৩২) গাছি মিয়ার ছেলে। এছাড়া আহত আফছার উদ্দিনও একই এলাকার মৃত এয়ার আহমদের ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, রাতের আঁধারে সীমান্ত পিলার অতিক্রম করে তারা তারকাঁটার কাছে পৌঁছালে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে তিনজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের মধ্যে দুজনকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত হোসেনের মৃত্যু হয়।

অবস্থার অবনতি হলে আবছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন মো. লিটন ভারতের অংশে গুলিবিদ্ধ হওয়ায় তার লাশ সেখানকার বেলুনিয়ে হাসপাতাল রয়েছে।

এ বিষয়ে ফেনীস্থ ৪-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন আমার দেশকে বলেন, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে একজন দেশে ও একজন ইন্ডিয়ান অংশে মৃত্যু বরণ করেছে।বাসপদুয়া সীমান্ত চোরাকারবার প্রবণ এলাকা।

তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

এনসিটি পরিচালনায় সরকার রাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দেবে

১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে যুবকের মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাতের আঁধারে বস্তাভর্তি সরকারি ফাইল পাচারের সময় রিকশাচালক আটক

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, সন্দ্বীপে বদলি সেই ডাক্তার

চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট

লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত