হোম > সারা দেশ > চট্টগ্রাম

উপজেলায় অ্যান্টিভেনম নেই, জেলাসদরে চিকিৎসা নিতে গিয়ে প্রবাসীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচর উপজেলায় বিষধর সাপের কামড়ে সোহেল গাজী (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ৪ নম্বর নীলকমল ইউনিয়নের নতুন ঈশানবালা বাজারে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা কান্দির বাসিন্দা সোহেল গাজী নতুন ঈশানবালা বাজারে খোরশেদের একটি ভাতের হোটেলে গরুর দুধ সরবরাহ করতে যান। এ সময় ফ্রিজের নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।

চরাঞ্চল হওয়ায় দ্রুত চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হয়। সাপের কামড়ের পর সোহেলকে ট্রলারযোগে প্রায় এক ঘণ্টা নদীপথ অতিক্রম করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বড় ভাই বুলু গাজী জানান, দেড় মাস আগে সোহেল সৌদি আরব থেকে দেশে ফেরেন।

হাইমচর থানা এসআই সোহরাব হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন জানানো হলে, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় নীলকমল ইউনিয়ন ও মোল্লা কান্দি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক