হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রশাসন ক্যাডারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত আব্দুলাহ শুভ

প্রতিনিধি, কুবি

৪৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে একমাত্র সুপারিশপ্রাপ্ত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম আব্দুলাহ (শুভ)। ২০২০ সালের মাঝামাঝি থেকে বিসিএসের প্রস্তুতি শুরু করে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এ সাফল্য অর্জন করেন বলে জানান তিনি।

জানা গেছে, শুভ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাসিন্দা। তার বাবা মো. আজিজ আহমেদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং মা সামছুন নাহার গৃহিণী। ৪ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।

২০১১ সালে মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন শুভ। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে ৩.৬১ সিজিপিএ নিয়ে বি.ফার্ম সম্পন্ন করেন। পরে এম.ফার্ম ডিগ্রিও অর্জন করেন।

নিজের অনুভূতি জানিয়ে শুভ বলেন, “বাবা-মায়ের দোয়া, আমার পরিশ্রম আর আল্লাহর রহমতের কারণে আমি এই রেজাল্ট করতে পেরেছি। তবে কয়েক বছরের পরিশ্রমের চেয়েও রেজাল্ট শিটে নিজের রেজিস্ট্রেশন নম্বরটা খুঁজে পাওয়া ছিল সবচেয়ে আনন্দের। এই অনুভূতি নিয়েই আমি দেশের মানুষের সেবা করতে চাই।”

বিসিএস প্রস্তুতির বিষয়ে পরামর্শ দিতে গিয়ে শুভ বলেন, “সবচেয়ে বড় শর্টকাট হলো সবচেয়ে বেশি পড়া। লক্ষ লক্ষ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে টিকে থাকতে হলে শর্টকাট নয়, গভীর প্রস্তুতি দরকার। তাই নিজেকে উজাড় করে দিয়ে পড়তে হবে, মনের মধ্যে মা-বাবার মুখ আর আল্লাহর নাম রাখতে হবে। কারণ বিসিএস একটি দীর্ঘ সময়ের প্রতিযোগিতা।”

শুভর এই সাফল্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। বিশেষ করে যখন তিনি বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন ক্যাডারে একমাত্র সুপারিশপ্রাপ্ত।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার