হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘুরতে এসে ইনানী সৈকতে যুবক নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে এসে ইনানী সমুদ্রে সৈকতে তলিয়ে মোহাম্মদ সায়েম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার ইকবালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সৈকতে বেড়াতে আসেন সায়েম। পরে তারা দুজন সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে উত্তাল ঢেউয়ের মধ্যে সায়েম তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

আরমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নৌকাসহ বিভিন্ন উপায়ে উদ্ধার অভিযান চালায়। তবে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইনানী বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করি। কিন্তু এখনো যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার বলেন, এক যুবক সাগরে নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, খবর পাওয়ার পর আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজ যুবককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

জেডএম

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’