হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈরী আবহাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ

জেলা প্রতিনিধি, রাঙামাটি

টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে

মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

কমলনগরে দোকানঘরে রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

মিরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে যুবকের লাশ উদ্ধার

গোমতী নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেয়াল ধসে যুবক নিহত

থানচিতে ফিরলেন নাফাখুম ও আমিয়াখুমে আটকা ৯০ পর্যটক

কসবায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে হত্যা

বান্দরবানে ভূমিধসের ঝুঁকি, নিরাপদ আশ্রয়ে যেতে রেড ক্রিসেন্টের মাইকিং

চসিকে দুর্যোগ মোকাবিলায় ১০১ সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম গঠন