হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরের চারগ্রাম ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে নবীনগর পৌরসভার ঐতিহাসিক চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নারায়ণপুরে ।

প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের জামাতে রেকর্ডসংখ্যক মুসল্লি সমবেত হয়ে নামাজ আদায় করেছেন। আয়তনের দিক দিয়ে যেমন ঐতিহাসিক চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নবীনগর উপজেলায় অন্যতম বৃহত্তম ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত, তেমনি নবীনগর উপজেলায় সবচেয়ে বড় ঈদের জামাতের স্থান হিসেবেও চারগ্রাম ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচিত।

জানা যায়, ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় শুরু হয়। এই মাঠে নবীনগর পৌরসভার আলীয়াবাদ, নারায়ণপুর,মাঝিকাড়া ও জল্লা গ্রামের হাজার হাজার মুসল্লি শত বছর ধরে একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে আসেন এই মাঠে।

আলীয়াবাদ, নারায়ণপুর, মাঝিকাড়া ও জল্লা— এই চারগ্রামের ঐক্যের প্রতীক হিসেবে ঐতিহাসিক চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠকে গণ্য করা হয়ে থাকে।

নামাজের ইমামতি করেন ঐতিহাসিক চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব প্রভাষক মাওলানা মাসুদুর রহমান। নামাজ শেষে বিশেষ খুতবা প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

ফেসবুক আইডি নিয়ে বিতর্ক, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন শহীদ জিয়া

ঈদের দিনে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী

খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে: জাহিদুল ইসলাম

মেঘনায় আটকা দেড় শতাধিক পর্যটক, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল

কুমিল্লায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে নানা কর্মসূচি