হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক সংস্কার না হলে যান চলাচল বন্ধ, হাসনাত আব্দুল্লার অডিও ভাইরাল

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লা - সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশ অক্টোবরের ২০ তারিখের মধ্যে সংস্কার শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিবে হাসনাত আব্দুল্লার এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার ভাইরাল হওয়া ২ মিনিট ২ সেকেন্ডের কল রেকর্ডটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার।

ভাইরাল হওয়া কল রেকর্ডটি আমার দেশ পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

হাসনাত আব্দুল্লাহ : অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোন গাড়ি চলবে না।

প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা: আপনারা রাস্তা বক্ল করে দিলে ঐটা আপনার অবশ্যই অধিকার আছে।

হাসনাত আব্দুল্লাহ: এই রাস্তা দিয়ে মানুষ চলতে পারেনা, গাড়ি চলতে পারেনা, আমার কথা হচ্ছে আজকে অনেকেই অনেক দেখাইতেছে, আপনি এ্যাডভাইজারকে বলিয়েন অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি কাজ শুরু না হয় তাইলে রাস্তায় ধান চাষের উপযোগী রাস্তা, এখানে আমি ধান লাইগাই দিবো, মাছ চাষ করবো, একটা গাড়িও যেতে দেবো না। অক্টোবরের ২০ তারিখ দুপুর ২ টার পর ১ টি গাড়িও যাবে না। আমি আবার বলছি অক্টোবরের ২০ তারিখের পর দেবিদ্বার দিয়ে একটি গাড়িও যাবে না।

প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা : আমিতো বললাম আজকে ৬ তারিখ আমি যদি নিয়মের মধ্যে থাকি আমাকে কিছু দিন টাইম দিবেন। যতটুকু মেরামত দরকার আমরা চেষ্টা করছি।

হাসনাত আব্দুল্লাহ : ভাই মেরামত দিয়ে কিছু যায় আসে না, আপনি ফুলগাছতলা বারেরা থেকে শুরু করে আমার নিউমার্কেট পর্যন্ত রাস্তাটা চলার অনুপযোগী, রাস্তাটা কোন ভাবেই যায় না। দেবিদ্বারে একটা রাস্তাও ঠিক নাই। ভাই আপনাদের একটা রাস্তাও ঠিক নাই। আপনারা নিউমার্কেটের রাস্তাটার অক্টোবরের ২০ তারিখের মধ্যে কাজ না ধরলে কোন গাড়ি চলবে না।

এবিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা - সিলেট মহাসড়কের দেবিদ্বারার অংশের বেহাল দশা নিয়ে আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। আমার দেবিদ্বারের জন্য যা প্রয়োজন তাই করবো। আমি চাই আমাদের দেবিদ্বারের উন্নয়ন। কাজ নিয়ে যেন কেউ অবহেলা না করে সে কারণে কথা বলা।

এবিষয়ে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়কে ডিভাইডার দেওয়া সড়কের প্রশস্ততা বৃদ্ধি করতে ইট দিয়ে অস্থায়ী ভাবে সলিং করি, যা বৃষ্টির কারনে দেবে গর্ত সৃষ্টি হয়েছে। ডিভাইডারের দু পাশে ২৪ ফুট সড়ক ক্রংক্রিটের ঢালাই দিয়ে সড়ক নির্মাণ করা হবে। এই কাজের টেন্ডার হয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে ।

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট চালু

মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

কমলনগরে দোকানঘরে রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

বৈরী আবহাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ

মিরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে যুবকের লাশ উদ্ধার

গোমতী নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেয়াল ধসে যুবক নিহত

থানচিতে ফিরলেন নাফাখুম ও আমিয়াখুমে আটকা ৯০ পর্যটক

কসবায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে হত্যা