হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদাবাজির ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম উত্তর জেলা যুবদল-এর সভাপতি হাসান মুহাম্মদ জসীম এবং সাধারণ সম্পাদক এস.এম মুরাদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদল নেতা মো. আলমগীর (৩৩)-এর বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এর আগে একই ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালাকেও দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত মো. আলমগীর মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হন। সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন আলমগীর এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালা।

ঘটনার পর রাতেই দস্যুতার মামলায় জোরারগঞ্জ থানা পুলিশ মাসুদ কালাকে গ্রেপ্তার করে। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। একই ধারাবাহিকতায় যুবদল নেতা আলমগীরের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম মুরাদ চৌধুরী বলেন, “দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড