হোম > সারা দেশ > চট্টগ্রাম

মসজিদের জায়গায় দোকান নির্মাণ, ভাড়া নেন আ.লীগ নেতার ভাই

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

ছবি: আমার দেশ

বান্দরবান জেলার লামা উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মসজিদের জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, জবরদখল করা জায়গায় দোকানঘর নির্মাণ করে গত ১০ বছর ধরে ভাড়া হাতিয়ে নিচ্ছেন ওই ব্যক্তি। উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বারের ভাই আবেদ আলী এ জায়গা জবরদখল করেন।

শনিবার সকালে রূপসীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলজার হোসেন এ অভিযোগ করেন। অভিযুক্ত আবেদ আলী রূপসীপাড়া ইউনিয়নের মৃত বাদশা মিয়ার ছেলে। মসজিদের জমি উদ্ধারে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলজার হোসেন।

অভিযোগে জানা যায়, উপজেলার ২৯৪ নং দরদরী মৌজার আর/১৫৯১ নং হোল্ডিং মূলে ৩ একর ৩৫ শতক জায়গা রূপসীপাড়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির নামে রেকর্ডভুক্ত আছে। মসজিদ কর্তৃপক্ষ ১৯৮১-৮২ সনের বন্দোবস্তি মোকদ্দমা মূলে প্রাপ্ত এ জায়গার নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন। রেকর্ডভুক্ত সব জায়গা দখলে থাকলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মো. আবেদ আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন মেম্বারের ভাই হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের ১০ শতক জায়গা দখল করে নেন। পরে জবরদখলকৃত জায়গায় তিনটি দোকানঘর নির্মাণ করে একটিতে নিজে ব্যবসা করছেন, বাকি দুটি ভাড়া দিয়ে টাকা আদায় করে আত্মসাৎ করছেন।

অভিযোগে আরও জানা হয়, ‘মসজিদের জায়গা ছেড়ে দিতে বারবার বলা হলেও আবেদ আলী তা প্রত্যাখ্যান করে উল্টো মসজিদ কমিটির সদস্যদের বিভিন্ন মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছেন। এতে মসজিদের উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং এলাকায় বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিরোধীয় জায়গার ওপর একটি গ্যারেজ ও একটি চা দোকান রয়েছে। পাশের জায়গা জবর দখল করে পাকা ভবন নির্মাণ করেছে আনসার ও ভিডিপি। এ সময় এক দোকানের ভাড়াটিয়া রহিম বলেন, প্রতি মাসে দুই হাজার টাকা ভাড়া ধার্য করে ১৩ বছর আগে আবেদ আলীর কাছ থেকে দোকান ভাড়া নিয়েছি। কার জায়গা তা জানি না।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার ফরাজি জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবেদ আলী মসজিদের ১০ শতক জায়গা জোরপূর্বক জবর দখল করেছিলেন। আবেদ আলীর ভাই আবুল হোসেন তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে থাকায় প্রতিবাদ করেও জায়গা উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে অভিযুক্ত আবেদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, যে জায়গায় দোকান নির্মাণ করেছি, সেটি আমার ক্রয়কৃত জায়গা। আমার কাছে জায়গার বৈধ দলিলপত্র রয়েছে।

এদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন জানায়, রুপসীপাড়া বাজার জামে মসজিদের জায়গা আবেদ আলী নামের এক ব্যক্তি জবর দখল করেছেন বলে অভিযোগ পেয়েছি। তদন্ত করে মসজিদ ও মাদ্রাসার জায়গা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অসহায়দের মাঝে রিকশা ও সেলাই মেশিন বিতরণ

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আটক

এমপির গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

বাঁশবাড়িয়া সৈকতে নেমে স্রোতের টানে প্রাণ গেল পর্যটকের

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি পদ্ধতি চালু করা হবে: শিক্ষামন্ত্রী

রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

চবিতে জুনিয়র শিক্ষার্থীর কাঁচির আঘাতে আহত সিনিয়র

দাবি আদায়ে যেন আর কোনো শ্রমিককে প্রাণ দিতে না হয়: শাহজাহান এমপি

৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এমপি

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত