হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

“গ্রীণ সিটি, ক্লিন সিটি” কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উদ্যোগে লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরি করতে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন পরামর্শ দেন। একই সঙ্গে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, জেলা ছাত্রদল নেতা জামাল হোছাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, “তারেক রহমান ঘোষিত ‘গ্রীণ সিটি, ক্লিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে আমরা লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষের মাঝে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।”

রায়পুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি পর্যটন উন্নয়নে অংশীজন সেমিনার অনুষ্ঠিত

মিরসরাইয়ের নিহান সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

সড়কের ওপর পৌরসভার বর্জ্য, পরিচ্ছন্ন সন্দ্বীপ গড়ার আহ্বান ইউএনওর

ফেনীতে এবার প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লা থেকে চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় আদালতে আসামির জবানবন্দি

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

কুমিল্লায় তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা