হোম > সারা দেশ > চট্টগ্রাম

কেপিএম থেকে ১১.১১ কোটি টাকার কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন

কবির হোসেন, কাপ্তাই (রাঙামাটি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে নির্বাচন কমিশন ১১.১১ কোটি টাকার কাগজ নিচ্ছে। রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড হতে ৯১৪ টন কাগজ ক্রয় করছে নির্বাচন কমিশন।

যার বাজার মূল্য প্রায় ১১.১১ কোটি টাকা। ইতোমধ্যে ১৭৮ টন কাগজ সরবরাহ হয়েছে। অবশিষ্ট আরো ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।  তিনি জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে নির্বাচন কমিশন থেকে রঙিন ও বাদামি সালফেট কাগজ মিলে সর্বমোট ৯১৪ টন কাগজের অর্ডার পাওয়া গেছে। এছাড়া সরকারি নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারী অফিস, বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২৮৯৪ টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে।

যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা। গত শনিবার পর্যন্ত কাগজ বিক্রি হয়েছে ৯২৩ টন। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক দপ্তর হতে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে কেপিএমের কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩৫০০ টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০-৪৫ কোটি টাকা। গত রোববার পর্যন্ত ১০৯৩ টন কাগজ উৎপাদিত হয়েছে। কারখানার উৎপাদন চলমান রয়েছে।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড