হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরকিশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ জানায়, সকালে কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার আরোহীরা। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ওই তিনজের মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

এমএইচ

কানসাট বাজারে আমের দাম নিয়ে অসন্তুষ্ট চাষিরা

সীতাকুণ্ডে অপরিকল্পিত শিল্পায়নের আগ্রাসনে হুমকিতে কৃষিজমি

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার যুবক, বোন-ভগ্নিপতি আশঙ্কাজনক

জিয়ার স্মৃতিবিজড়িত নিদর্শন সংরক্ষণ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এক দশকে মামলা বেড়েছে তিন গুণ, বিচার হয়নি একটিরও

সীতাকুণ্ডে ট্রমা সেন্টারের অভাবে ঝরছে প্রাণ

বরুড়া প্রেসক্লাবের দায়িত্বে কামরুজ্জামান জনি ও ইলিয়াছ আহমদ

পটিয়ায় আজ ক্রীড়া প্রতিমন্ত্রী উদ্বোধন করবেন মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ

সাবেক মেয়র মঞ্জুর বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, আটক ২

চট্টগ্রামে যুবলীগ নেতা ‘কাচ্চি কামাল’ ও বেলাল গ্রেপ্তার