হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাদির হত্যাকারীদের ফেরত আনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। তাদের দেশে ফেরত আনার বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংকালে হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শিগগির তাদের ফেরত আনা যাবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, সব ঘটনাকে মব দাবি করা ভুল, অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলছে। তবে মবকে কোনভাবেই প্রশ্রয় দিচ্ছে না সরকার, মব বন্ধে সরকার কাজ করছে।

তিনি বলেন, সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজানের পরপরই এই অভিযান শুরু করবে সরকার।

সালাহউদ্দিনের ভাষ্য, আমরা কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আইনের বাইরে থাকতে দেব না। এটা এই সরকারের প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা।

দেবিদ্বারে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

উখিয়া সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি এমপি রানুর

ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

তিতাসে স্কুলে ঢুকে ছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

রুমায় বাঙালি হত্যা সন্দেহে আটক ১২, শহরে বিক্ষোভ

আ. লীগ নেতার মার্কেট বাঁচাতে উচ্ছেদ অভিযান স্থগিত করল পানি উন্নয়ন বোর্ড

মাতামুহুরিতে ডাকাতির পর নারী নির্যাতনের অভিযোগ, আটক ৬

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত