হোম > সারা দেশ > চট্টগ্রাম

র‍্যাব ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা

জঙ্গল সলিমপুরে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সশস্ত্র হামলা চালিয়ে যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মামলায় ওই এলাকার শীর্ষ ‘সন্ত্রাসী’ মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয়ে আরও ২০০ জনকে মামলায় আসামি করা হয়।

সোমবার সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার পাঁচজন এবং সন্ত্রাসী ইয়াসিনসহ মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

ওসি জানান, পুলিশের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ এবং বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। এর আগে গত রোববার দিবাগত রাত দুইটার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর একটি ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার সময় ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো।

জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন, সে জন্য অন্তত চারটি স্থানে রাস্তা কেটে দেয় সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।

এর গত ৯ মার্চ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বড় ধরণের অভিযান চালায় প্রশাসন। ওই অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর জঙ্গল সলিমপুরের আলীনগর উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে যৌথ বাহিনীর একটি ক্যাম্প স্থাপন করা হয়। এছাড়াও জঙ্গল সলিমপুরেও পুলিশের একটি ক্যাম্প স্থাপন করা হয়। আলীনগরের যে ক্যাম্পে হামলা করা হয়েছে সেখানে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও র‍্যাবের ১৫০ সদস্য দায়িত্ব পালন করছিলেন।

পানিবন্দি মানুষের পাশে থাকবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ, দুজনের মুত্যু

মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে সেই মা হাতির মৃত্যু

কক্সবাজারে আবার পাহাড়ধস: মাটিচাপায় স্ত্রীর মৃত্যু, প্রাণে বাঁচলেন স্বামী

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

বিএনপি নেতার বিরুদ্ধে পলাতক আসামি ছিনতাইয়ের অভিযোগ

বান্দরবানে বানভাসি মানুষের মানবেতর জীবন

বাড়ির উঠানে বন্যা, পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

দক্ষিণ চট্টগ্রামে বন্যার নেপথ্যে রমরমা মাটির ব্যবসা