হোম > সারা দেশ > চট্টগ্রাম

দ্বিতীয় দফায় সর্বাত্মক অবরোধে অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো

দ্বিতীয় দফায় সর্বাত্মক অবরোধে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। রোববার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের জেটি, ডিপো এমনকি বহির্নোঙরেও কাজে যোগ দেননি শ্রমিক-কর্মচারীরা। তবে আন্দোলন ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাদের নাম-পরিচয় এখনো জানানো হয়নি।

রোববার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে কোনো শ্রমিক কাজে যোগ দেননি৷ কোনো পরিবহনও বন্দরে প্রবেশ করেনি। এতে স্থবিরতা বিরাজ করছে চট্টগ্রাম বন্দরে। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে৷ বহির্নোঙরে শতাধিক জাহাজ ভাসছে রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে।

সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওর্য়াল্ডকে’ ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের এই ধর্মঘট চলছে।

‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের’ ডাকে ছয় দিন কর্মবিরতি পালনের পর দুই দিন বিরতি দিয়ে আজ রোববার সকাল ৮টা থেকে ফের অবরোধ কর্মসূচি শুরু করেছেন শ্রমিক-কর্মচারীরা। এতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ, জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ অংশ নিয়েছে।

এদিকে এই ধর্মঘটের কারণে বিভিন্ন জেটি, টার্মিনাল, কনটেইনার ডিপো, বহির্নোঙরসহ বন্দরের সব স্থানে কাজ বন্ধ রয়েছে। আজ রোববার সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটের সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মো. হুমায়ুন কবীর অনির্দিষ্টকালের এ ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া দেন।

এনসিটির ইজারা ‘ডিপি ওর্য়াল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ এর আগে ৩১ জানুয়ারি থেকে শুরু করা শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ৫ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত পালন করা হয়। এ কর্মবিরতির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় বন্দর কর্তৃপক্ষকে।

আন্দোলনে জড়িত ১৫ শ্রমিক-কর্মচারীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পদ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বন্দর কর্তৃপক্ষ।

খালেদা জিয়ার শোকসভায় সৈয়দ আবদাল আহমেদের বই উপহার

দেশকে দুর্নীতি-সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে বিএনপি: মাহবুব আলম

২৮ দিন পর হুজাইফার নিথর দেহ ফিরল বাড়িতে

তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার

উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাসরত ৮ শতাধিক রোহিঙ্গা আটক

জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিকের পদবি নিয়ে অপপ্রচারের অভিযোগ

আবদুল আউয়াল মিন্টুর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

লক্ষ্মীপুরে জমে উঠেছে দুই ভূঁইয়ার লড়াই

জামায়াত ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে

আগুন পোহাতে যাওয়ায় গাড়িচালকের কারাদণ্ড