হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালানোর পথে স্থানীয়দের হাতে আটক হন ছেনোয়ারার ভাই। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

পুলিশ জানায়, নিহত ছেনোয়ারা বেগম হালিশহর থানার ঈদগাহ এলাকার সাবের আহমদের স্ত্রী। সোমবার রাতে ছেনোয়ারা বেগমের ভাই তার বোনের বাড়িতে যান। একপর্যায়ে পারিবারিক বিরোধের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালিশহর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, ছেনোয়ারাকে তার ভাই বাড়িতে গিয়ে কুপিয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাইকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

সন্ত্রাসীদের হাতে ভারী অস্ত্র, পুলিশ পায় জংধরা এলজি-ছোরা

১০ মাস স্থবির টেকনাফ স্থলবন্দর, থমকে আছে সীমান্ত বাণিজ্য

ঈদগাঁওয়ে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

বাবা বলেছিলেন ঈদের আগে বাড়ি ফিরবেন, বাহরাইনে নিহত তারেকের মেয়ে

আ. লীগ যেখানেই কার্যক্রম শুরু করবে এনসিপির কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে

প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, চট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান

লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত