হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিম্নমানের ইট ও বালু দিয়ে চলছে ৪ কোটি টাকার সড়কের কাজ

আশিকুর রহমান চৌধুরী, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। মানসম্মত ইট ও বালু ব্যবহার করতে বলা হলেও ঠিকাদারের লোকজন তা মানছেন না বলে দাবি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদ হতে বেঙ্গাউতা পর্যন্ত সড়কটি নির্মাণ করা হচ্ছে।

২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা। ঠিকাদারি কাজ পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ই স্মার্ট কনস্ট্রাকশন লিঃ। যার স্বত্বাধিকার খাইরুল হাসান।

শুরুতে মাটির কাজ শেষ করার পর সম্প্রতি শুরু হয় বৃষ্টির পানি এবং ভাঙন ঠেকাতে গাইড ওয়ালের কাজ। কিন্তু এতে নিম্নমানের ইট ও ভিটি বালু ব্যবহারের অভিযোগ ওঠে।

এলাকাবাসীর ভাষ্য, এ যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দীর্ঘদিন ধীরগতিতে চলা এ সড়ক নির্মাণ কাজ হঠাৎ করেই দ্রুতগতিতে শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ঢাকতেই এমন তাড়াহুড়ো করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা দ্রুতগতিতে নিম্নমানের ইট ও ভিটি বালু দিয়ে গাইড ওয়ালের গাঁথুনি দিচ্ছে। অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিম্নমানের ইট ও বালুর ব্যবহারের বিষয়টি স্বীকার করে বলেন, মালিক যা পাঠিয়েছে তা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের কিছু করার নেই।

এলাকাবাসী খায়ের মিয়া বলেন, এ সড়কের কাজ শুরু থেকেই ধীরগতিতে ছিল। এখন আবার খারাপ ইট ও ভিটি বালু দিয়ে তড়িঘড়ি করছে। এ ইট বেশি দিন টিকবে না, কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়বে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকি দায়িত্বে থাকা আরিফ হোসেন এ বিষয় বলেন, পরবর্তীতে এমন কাজ আর হবে না, যদি হয় আমি দায়ী থাকব।

ঠিকাদার খাইরুল হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও উনি ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা বলেন, এ রাস্তাটিতে নিম্নমানের ইট ও বালি ব্যবহারের বিষয়টি জানার পর বারবার বাধা দেওয়ার পরও এরা এগুলো ব্যবহার করছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার দেশকে বলেন, উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজস্থলীতে চীনা জামাই; বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে শি লা

হেফাজতে নির্যাতন বন্ধের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, গোলাবাড়ি কেন পারছেন না?

মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সংস্কারের পরই ভেঙে পড়ল রুমার সড়কব্যবস্থা

দখলে উজাড় হয়ে যাচ্ছে চট্টগ্রামের চুনতি বনাঞ্চল

স্কুল ছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না

মুরাদপুরে কভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ করে মুক্তিপণ দাবি, রোহিঙ্গা আটক

কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ