হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামের আবদুল হকের ছেলে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী ওমর হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী একটি পরিবারের অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আবদুল মোতালেবের বাড়ির উঠানে আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানস্থলে অবস্থানকালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল মোতালেব দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শুক্রবার সকালে গুণবতী মাদ্রাসা মোড়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার, মরহুমের মামা চট্টগ্রামের ঠিকাদার নুরুল আমিন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

নগরের ৯০ শতাংশ এলাকা থেকে পানি নেমেছে: চসিক মেয়র

বাঁশখালীতে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু, পানিবন্দী দেড় লাখের বেশি মানুষ

শিক্ষার্থীকে তুলে নিয়ে চবি ছাত্রদল নেতার হুমকির অভিযোগ

বন বিভাগের আপত্তিতে মাঝপথে থেমে গেল কাজ

ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ

টানা বর্ষণে ডুবেছে হাতিয়ার নিম্নাঞ্চল, পানিবন্দি অর্ধলক্ষ মানুষ

পেকুয়ায় পানির নিচে লক্ষাধিক মানুষের জীবন