হোম > সারা দেশ > চট্টগ্রাম

৬৩ বিদেশির পাসপোর্ট জমা রাখা সেই মহসিন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্ট জমা রাখার ঘটনায় আলোচনায় আসা মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহসিনের বয়স ৩৭ বছর। তার বাবা জাহাঙ্গীর আলম, মা মাসুদা আক্তার এবং স্ত্রী নুসরাত জাহান স্নিগ্ধা।

পুলিশের ভাষ্য, ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সরাসরি সম্পর্ক রয়েছে। তাদের থাকার জন্য নগরের খুলশী এলাকায় একটি আটতলা ভবন ভাড়া করে দিয়েছিলেন তিনি। ওই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হওয়ার পর তাদের সঙ্গে মহসিনের সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশের নজরে আসে।

খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, মহসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি নগরের কর্ণফুলী এলাকার একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত। ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে তার কী ধরনের সম্পর্ক ছিল এবং তাদের কর্মকাণ্ডে মহসিনের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

খুলশীতে ৮ তলা ভবনে অভিযান, ৬৩ বিদেশি আটক

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মহসিনের পেছনে অন্য কেউ রয়েছেন কি না, সেটিও শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, কয়েক দিন আগে কুরিয়ারের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন মহসিন। পরে কোকেনের চালানটি ফেরত আসে।

ওই ঘটনায় তথ্য অনুসন্ধান করতে গিয়ে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থান এবং তাদের সঙ্গে মহসিনের যোগাযোগের বিষয়টি পুলিশের নজরে আসে বলে জানিয়েছে পুলিশ।

৬৩ বিদেশি প্রতারণা চক্রের দেশীয় সহযোগী শনাক্ত

কোকেন পাঠানোর ঘটনায় করা মামলায় শনিবার সন্ধ্যায় মহসিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় মহসিনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। একই সঙ্গে তার রিমান্ডও চাওয়া হবে।

ওসি আবদুর রহিম বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সম্পর্ক, তাদের কর্মকাণ্ড এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এদিকে ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের যোগাযোগের ধরন, তাদের জন্য ভবন ভাড়া নেওয়ার কারণ এবং তাদের কর্মকাণ্ডে তাঁর ভূমিকা কী ছিল—এসব বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না