হোম > সারা দেশ > চট্টগ্রাম

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে শাহজাহান চৌধুরীর শোক

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

শাহজাহান চৌধুরী

দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক প্রকৌশলী ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিশেষ করে তাঁর সুযোগ্য সন্তান ড. মাহমুদুর রহমানের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, অধ্যাপক মাহমুদা বেগম ছিলেন একজন আদর্শ শিক্ষক ও মমতাময়ী মা। তাঁর চলে যাওয়া পরিবার ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তা'আলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন— এই দোয়াই করি।

চট্টগ্রামে জব্বারের বলীখেলা শুরু

দাওয়াত খেয়ে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

হাইমচরে সড়ক যেন ‘মরণফাঁদ’, দুর্ভোগ চরমে

৮ বছরেও শেষ হয়নি মডেল মসজিদ নির্মাণের কাজ

মেঘনায় হত্যা ও অপহরণ মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে

লামায় মারমা তরুণ-তরুণীরা মেতেছে ‘জলকেলি উৎসবে’

লোডশেডিংয়ে অতিষ্ঠ কুমিল্লা, গ্রামের মানুষের ভোগান্তি চরমে

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩

চট্টগ্রামে মেলায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির চার নেতা-কর্মী আটক

সীতাকুণ্ডে পুকুরে ডুবে খালা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু