হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফের নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের আগেই তা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার টেকনাফে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া-নাটমোরা পাড়া পয়েন্টের মধ্যবর্তী স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ০৫ (পাঁচ) লক্ষ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে নৌবাহিনীর আভিযানিক দল কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং তাদের ধাওয়া করে মাদকভর্তি বস্তাসমূহ আটক করা হয়।

‎পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানা যায়।

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী