হোম > সারা দেশ > চট্টগ্রাম

মালয়েশিয়ায় পাচারকালে ১৭ রোহিঙ্গাসহ ২ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে ১৭ রোহিঙ্গাসহ ২ বাংলাদেশিকে আটক করেছে নৌবাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার মধ্যম কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীর একটি দল এ অভিযান চালায় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকার কয়েকটি বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করার খবর পায় নৌবাহিনীর সদস্যরা। পরে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় এক দালালকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন নারী এবং শিশুসহ ১১ জন পুরুষ। দুজন বাংলাদেশিও রয়েছেন। আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’