হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুবাইয়ে মিসাইল হামলায় নিহত শাহ আলমের পরিবারের পাশে হাজী জসিম এমপি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

দুবাইয়ে ইরানি মিসাইল হামলায় নিহত মো. শাহ আলম ভূইয়া পরিবারকে নতুন ঘর নির্মাণ করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাজী জসিম উদ্দিন নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি নিহতের সন্তানদের সান্ত্বনা দেন এবং তাদের মাথায় হাত রেখে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

এসময় এমপি হাজী জসিম উদ্দিন বলেন, একজন প্রবাসী জীবনের ঝুঁকি নিয়ে পরিবার ও দেশের জন্য সংগ্রাম করেন। সেই মানুষটিকে এভাবে হারানো সত্যিই অসহনীয়। শাহ আলম ভূইয়ার মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, পুরো এলাকা শোকাহত। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমি গভীরভাবে মর্মাহত। নিহতের পরিবারের এই দুঃসময়ে আমি তাদের পাশে আছি এবং থাকবো। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করা হবে।

তিনি আরো বলেন, শাহ আলম ভূইয়ার পরিবার যেন অন্তত নিরাপদভাবে বসবাস করতে পারে, সেই চিন্তা থেকে তাদের ভাঙা ঘরটি নতুন করে নির্মাণের দায়িত্ব আমি নিজেই নিচ্ছি। যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দুবাইয়ে ইরানি মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. শাহ আলম ভূইয়া (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. শাহ আলম ভূইয়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বাসিন্দা।

পরিবার ও দুবাই প্রবাসী সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে দুবাইয়ের ফুজিরা ডিব্বা এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে ইরান থেকে ছোড়া একটি মিসাইলের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় আশপাশ এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কে মানুষ আশপাশে ছুটতে থাকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তার মৃত্যুর খবরে দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তার নিজ গ্রাম জিরুইনেও বিরাজ করছে গভীর শোক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমানত খাঁন, বুড়িচং উপজেলা বিএনপির নেতা আবু ইউছুফ পাখি, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান প্রমুখ।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য