হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন ময়লা-আবর্জনার স্তূপের পাশে বস্তাবন্দি অবস্থায় লাশ দেখতে পান স্থানীয় রোহিঙ্গারা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ১৪ এপিবিএন-এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে অবগত করেন।

খবর পেয়ে কুতুপালং পুলিশ ক্যাম্প বিষয়টি উখিয়া থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত নূর হালিমা (৩) একই ক্যাম্পের নূর আলম মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

নতুন ঘরে ঈদের আনন্দে ভাসলেন আট অসহায় পরিবার

চাঁদা না দিলে গাড়ি চলাচলে বাধার হুমকি, বহিষ্কার ছাত্রদল নেতা

খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কুস্তিগির

কোথায় তেল আছে বা নেই, জানা যাবে এক ক্লিকেই

ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে মারামারি, নিহত ১

ঈদের ছুটির মধ্যেও থেমে থাকেনি চট্টগ্রাম বন্দর

ঈদগাঁওয়ে অপহৃত দুই শ্রমিক ফিরেছে অর্ধলক্ষ টাকা মুক্তিপণে

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

স্পট মার্কেট থেকে ১৮ লাখ টন ডিজেল কিনবে সরকার

ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক