হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

নিজের দোকানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রামুর পান্জেগানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম চক্র দাস (১৫)। সে রাজারকুল মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, চক্র দাস ছুটির দিনে নিজের কামারের দোকানে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, চক্র দাস রাজারকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জলদাস পাড়ার প্রদীপ দাসের ছেলে। হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬

বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু