হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবের সানিয়া সাঈদ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ইংরেজি রচনা প্রতিযোগিতার ( ২০২৪ সালের) 'ক' গ্রুপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের ছাত্রী সানিয়া সাঈদ। এ ছাড়া সে একই ইভেন্টে 'খ' গ্রুপে জাতীয় পর্যায়ে (২০২৬ সালের) রানারআপ (২য়) হয়েছে।

সোমবার জাতীয় পর্যায়ে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেই এই গৌরব অর্জন করে। এর আগে সে, ইংরেজি রচনা প্রতিযোগিতায় উপজেলা , জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মো. জাকির হোসেন কামাল বলেন, মতলববাসীর দোয়া ও চট্টগ্রাম বিভাগের সবার সমর্থনে সানিয়া সাঈদ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে মতলব তথা চাঁদপুরের মুখ উজ্জ্বল করেছে। সানিয়ার সাফল্যে কেএফটি পরিবার আনন্দিত ও উচ্ছ্বসিত।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস সানিয়ার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নব প্রতিষ্ঠিত কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি এ উপজেলারই নারায়ণপুর গ্রামে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না