হোম > সারা দেশ > চট্টগ্রাম

তেলের জন্য লাইনে থাকা বাইকারদের পানি-স্যালাইন বিতরণ ছাত্রদলের

জেলা প্রতিনিধি, নোয়াখালী

পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষমাণ বাইকারদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে নোয়াখালী জেলা ছাত্রদল।

বুধবার দুপুরে জেলা শহরের হক ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে সংগঠনটির উদ্যোগে অপেক্ষমাণদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

তীব্র গরম ও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে ভোগান্তিতে পড়া মানুষের মাঝে এ উদ্যোগ কিছুটা স্বস্তি এনে দেয়। জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

তেলের লাইনে দাঁড়িয়ে থাকা বাইকার আলাউদ্দিন বলেন, “দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এতে খুব কষ্ট হচ্ছিল। ছাত্রদলের পানি ও স্যালাইন বিতরণ আমাদের জন্য স্বস্তির হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল, নোয়াখালী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সদর উপজেলার নেতা করিম উদ্দিন বাবু, শহর ছাত্রদলের জোবায়ের হোসেন আরিফ, ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল বলেন, “তেল সংকটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেই কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যতদিন সংকট থাকবে, ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সীতাকুণ্ডে কারখানার টিনশেড ধসে দুই শ্রমিক নিহত

ইসকনের চিন্ময় দাসের বিরুদ্ধে দুই মামলায় শুনানি, গ্রেপ্তার দেখানোর আবেদন

পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, ৬ যুবক আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদেরও খুনি হাসিনার পরিণতি হবে

৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, ২ লাখ টাকা জরিমানা

ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ভ্যানসহ ৩ ডাকাত আটক

টাকা আত্মসাত, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছর কারাদন্ড

নিউইয়র্কে নিহত ৩ বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম

ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ ও বিপুল ইয়াবাসহ মাদক কারবারি আটক