হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার দিবাগত রাতে সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, রাত ৯টা ১০ মিনিটের দিকে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বে সীমাবদ্ধ নয়। মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএম

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ