হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মেঘনা ট্রেডার্স নামের একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে কোস্ট গার্ডের দুটি ইউনিট ও বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ টিম। তাদের সঙ্গে যোগ দিয়েছে নৌ বাহিনীর একটি উদ্ধারকারী দলও।

কোস্ট গার্ড সূত্র জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনার পরপরই কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ আগুন নেভানোর কাজে যোগ দেয়। এছাড়া ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউট পতেঙ্গা’ ও হাই স্পিড বোট উদ্ধারের কাজে অংশ নেয়। পড়ে নৌ বাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজ আগুন নেভানোর কাজে যোগ দেয়।

কোস্টগার্ড জানায়, জাহাজটি অত্যন্ত বিপদজনক ও উত্তপ্ত অবস্থায় আছে। আগুন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গে উদ্ধারে মনোযোগ দেয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানানো যাবে।

জেডএম

সীতাকুণ্ডে ১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা আসলাম চৌধুরীর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

ঈদুল আজহায় ঐক্য ও শৃঙ্খলার বার্তা দিলেন সাঈদ আল নোমান

এবার ঈদুল আজহার আগে সহনীয় ছিল দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী

মুসলিম উম্মাহর শান্তি কামনায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে দোয়া

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঈদের নামাজে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এতিম ও অসহায়দের জন্য মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ৮ গরু বিতরণ

সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে গেছে মানুষের আবেগ, শহীদ সায়মনের মায়ের আক্ষেপ

৫ আগস্টের পর বাকলিয়ায় নজিরবিহীন গোলাগুলি, আহত ১৫ পুলিশ