হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরীক্ষায় উত্তরপত্র না দেখানোয় সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগ

জেলা প্রতিনিধি, ফেনী

চলমান এসএসসি পরীক্ষায় সহপাঠীকে উত্তরপত্র না দেখানোয় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে পরীক্ষার শেষ দিন জেলার ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহত কাজী আহমেদ আশ্রাফী নাবিল একই উপজেলার হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মোটবী ইউনিয়নের শিলুয়া গ্রামের কাজী নুরুল আবছার রিপনের ছেলে। অভিযুক্ত রাকিব হোসেন গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, পরীক্ষার প্রথম দিন থেকেই রাকিব নাবিলের পেছনের বেঞ্চে বসত এবং জোরপূর্বক তার খাতা দেখার চেষ্টা করতো। এতে নাবিল রাজি না হওয়ায় প্রথম দিনই কেন্দ্রের বাইরে তাকে গালাগাল করা হয়।

এরপর পরীক্ষার শেষ দিন কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই রাকিবসহ ৭-৮ জন যুবক নাবিলের ওপর হামলা চালায়। প্রথমে তাকে কিল-ঘুসি ও পরে ধারালো অস্ত্র দিয়ে পিঠে ছুরিকাঘাত করা হয় বলে জানায় ভুক্তভোগী শিক্ষার্থী।

এরপর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাবাজার এলাকার একটি মেডিকেল সেন্টারে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আহত শিক্ষার্থীর মা নার্গিস আক্তার বলেন, আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমি প্রশাসনের নিকট এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআরবি

‘শাওনের মতো মানুষকে বহিষ্কার করলে বুঝতে হবে বিএনপি বদলে গেছে’

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা

তনু হত্যায় আরেক সন্দেহভাজনের সন্ধান

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে

সরকার ‘নির্লজ্জভাবে’ স্বজনপ্রীতি ও আঞ্চলিক বৈষম্যে যাত্রা শুরু করেছে

চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগে ডেপুটি সিভিল সার্জনসহ সাতজনকে বদলি

আমার দেশ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

রামুতে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ১

দক্ষ মানুষই পারে পরিবার ও সমাজের পরিবর্তন আনতে: চট্টগ্রাম ডিসি